News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের

ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের

ব্যাংক একীভূত করার উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে, সেসব পদক্ষেপ কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি।

একীভূতকরণের উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে অনুষ্ঠত সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তা দেন। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়।পাঁচ ব্যাংকের প্রশাসকদের সবাই এই সভায় উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার গভর্নর হিসেবে যোগ দেন মোস্তাকুর রহমান। এর আগে গত বুধবার আহসান এইচ মনসুরকে গর্ভনর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গভর্নর পদে যোগ দিয়ে আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংক একীভূত করাসহ ব্যাংক সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেন।সরকার ও গভর্নর পরিবর্তনে এসব উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে সংসয় দেখা দেয়। এমন পরিস্থিতিতে নতুন গভর্নর জানিয়েছেন, সংস্কার চলবে।

সভা সূত্র জানায়, সভায় নতুন গভর্নরকে একীভূত করার কারণ ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। গভর্নর জানান, সংস্কার চলমান থাকবে।

আমানত বাড়াতে উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি। যেসব ঋণ খেলাপি হয়ে পড়েছে, তা আদায়ে বিকল্প যত উদ্যোগ আছে, তার সবই গ্রহণ করতে হবে। 
ব্যাংকের ঋণ আছে এমন বন্ধ কারখানা নিয়মের মধ্যের চালুর উদ্যোগ নিতেও পরামর্শ দেন তিনি। এতে কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন তিনি। এ ছাড়া সার্বিকভাবে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।শিগগির একীভূত ব্যাংকে এমডি নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামিক ব্যাংকগুলো। প্রচলিত ধারার কিছু ব্যাংকেও ঋণ নিয়ে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। তাতে এসব ব্যাংকের অধিকাংশ ঋণই খেলাপি হয়ে যায়। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করা হয়। এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। 

রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় খোলা হয়েছে। ইতিমধ্যে ব্যাংকটিতে চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS