News Headline :
রাত পৌনে বারোটায় ‘বাংলাদেশ’ জেমসে মাতল মানিক মিয়া বেতার-টেলিভিশনে সরকারের জয়গান বন্ধ হোক: আজাদ আবুল কালাম সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ১৮ এপ্রিল কমব্যাট স্পোর্টসে ইতিহাস গড়ার মঞ্চ হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা ইরানের অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: বাণিজ্যমন্ত্রী বদলির আদেশ ছিঁড়ে ফেলা এনবিআর কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মন্ত্রীর ডিএমপির সেরা মতিঝিল বিভাগ, পুরস্কৃত একাধিক কর্মকর্তা
বদলির আদেশ ছিঁড়ে ফেলা এনবিআর কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার

বদলির আদেশ ছিঁড়ে ফেলা এনবিআর কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার

আন্দোলন চলাকালে বদলির আদেশ ছিঁড়ে ফেলে বরখাস্ত হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সম্পর্কিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, মুরাদ আহমেদের বরখাস্ত আদেশ পরবর্তী তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ৩০এ বিধি লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি মোতাবেক আনীত ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হয়। এ জন্য তাকে বেতন গ্রেডের তিন ধাপ অবনমিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই আদেশের ফলে তার বিরুদ্ধে বরখাস্ত আদেশ প্রত্যাহার হলো। তিনি আবার নিয়মিত কর্মকর্তা হিসেবে যোগদান করতে পারবেন এবং তার বর্তমান মূল বেতন ৭১ হাজার ২০০ টাকার তিন ধাপ নামিয়ে ৬৩ হাজার ২৮০ টাকা কার্যকর হলো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে বিভক্ত করে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করলে অধিকতর সংস্কারের জন্য আলোচনার দাবিতে আন্দোলনে নামেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এরপর আন্দোলনের নেতৃত্ব দেওয়া বেশ কিছু কর্মকর্তাকে বদলি করা হয়।এ সময় বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS