ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ পেয়েছেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। ঢাবির এমন সম্মানজনক পদে নিয়োগ পাওয়ায় তাকে তাকে শুভেচ্ছা জানিয়েছেনহামদর্দ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ ভূইয়া।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলামটরে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে মাহমুদ হাসানকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুনসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭৮ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন ড. মাহমুদ হাসান। দীর্ঘ একাডেমিক জীবনে তিনি ১৯৯২ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি দুই মেয়াদে ফার্মেসি অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।