News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা দিল এনআরবিসি ব্যাংক

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা দিল এনআরবিসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকার চেক হস্তান্তর করেছে এনআরবিসি ব্যাংক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এনআরবিসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র এবং এসএমই ফাইন্যান্সিং ডিভিশনের শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন।

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এনআরবিসি ব্যাংক সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS