News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সমুদ্র গবেষণায় কেনা হচ্ছে জাহাজ-স্পিডবোট

সমুদ্র গবেষণায় কেনা হচ্ছে জাহাজ-স্পিডবোট

রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কার্যক্রম জোরদার করতে গবেষণা সরঞ্জামাদিসহ একটি স্মল রিসার্চ ভেসেল (জাহাজ) এবং দুটি স্পিডবোট কেনার অনুমোদন দিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই জাহাজ ও স্পিডবোট কিনতে ব্যয় হবে ১৬১ কোটি ৭১ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বাস্তবায়নে ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (২য় পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই ক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পটি রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) জিডি-১ প্যাকেজের আওতায় এই জাহাজ ও স্পিডবোট সংগ্রহ করা হবে। এর মধ্যে রয়েছে আনুষঙ্গিক গবেষণা সরঞ্জামাদিসহ ৩২ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের একটি স্মল রিসার্চ ভেসেল এবং ২৫ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের দুটি স্পিডবোট।

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে এই জাহাজ ও স্পিডবোট কিনতে ব্যয় হবে ১৬১ কোটি ৭১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS