News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত

দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা আগামী দুই বছরের মধ্যে তাদের জমাকৃত অর্থ ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এসব ব্যাংক লোকসানে থাকায় ২০২৪ এবং ২০২৫ সালে আমানতকারীরা কোনো মুনাফা পাবেন না বলেও জানান তিনি।

গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

গভর্নর বলেন, ‘লোকসানের কারণে চলতি অর্থবছরেও মুনাফা দেওয়া সম্ভব নয়।

তবে আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন।’ 

ব্যাংকগুলোর অডিট প্রসঙ্গে গভর্নর জানান, পাঁচ ব্যাংকের ভুয়া অডিটে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, পাঁচ ব্যাংকের ফরেনসিক অডিট সম্পন্ন করতে আরও তিন মাস সময় প্রয়োজন।অডিট শেষ হলে কারা কীভাবে লুটপাট করেছে, তা আরও স্পষ্ট হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS