News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৩১ মে) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।

শাহরিয়ার আলম বলেন, কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।

আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেওয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখনও চীন নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেওয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই।

কানাডা ৫০ হাজার রোহিঙ্গা নিতে চেয়েছিল, বাংলাদেশ পাঠায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভুল বলে জানান শাহরিয়ার আলম।

রোহিঙ্গা সংকট সমাধানে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলো ও জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে কাজ হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS