News Headline :
রাত পৌনে বারোটায় ‘বাংলাদেশ’ জেমসে মাতল মানিক মিয়া বেতার-টেলিভিশনে সরকারের জয়গান বন্ধ হোক: আজাদ আবুল কালাম সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ১৮ এপ্রিল কমব্যাট স্পোর্টসে ইতিহাস গড়ার মঞ্চ হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা ইরানের অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: বাণিজ্যমন্ত্রী বদলির আদেশ ছিঁড়ে ফেলা এনবিআর কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মন্ত্রীর ডিএমপির সেরা মতিঝিল বিভাগ, পুরস্কৃত একাধিক কর্মকর্তা
কক্সবাজারে বসুন্ধরা সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইলের সেলস কনফারেন্স

কক্সবাজারে বসুন্ধরা সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইলের সেলস কনফারেন্স

কক্সবাজারে বসুন্ধরা সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেলস কনফারেন্স–২০২৬। 

‘একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’ প্রতিপাদ্যে শনিবার (৩ জানুয়ারি) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডি মিক্স ও বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ আয়োজনে জাঁকালো এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে. এম. জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অব সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অব সেলস এনামুল ইসলাম, সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) শাকিব কামাল আহমেদ এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন।

এ ছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেলস প্রতিনিধিরা কনফারেন্সে সক্রিয়ভাবে অংশ নেন।

সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল বিভাগের সমন্বিত সেলস কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত এই কনফারেন্সে বিগত সময়ের সাফল্য ও অর্জনের পর্যালোচনা করা হয়। 

একইসঙ্গে বর্তমান বাজার পরিস্থিতির বিশ্লেষণ, ভবিষ্যৎ কৌশল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সেলস টিমের মধ্যে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, সেলস কনফারেন্স-২০২৬ আগামীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংহত করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS