News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দুদিন পিছিয়ে ৩ জানুয়ারি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

দুদিন পিছিয়ে ৩ জানুয়ারি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় আগামী ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শুরু হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। 

১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধনের কথা ছিল। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মো. রফিকুল ইসলামের (সিনিয়র সহকারী সচিব) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এমতাবস্থায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন দেওয়া হয়েছে। অংশ নেবে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ একাধিক দেশের প্রতিষ্ঠান।

জানা গেছে, মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন অগ্রযাত্রার নানা দিক বিষয়ে জানতে পারবেন।

এবারের মেলায় পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। 

এছাড়া, তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে মাসব্যাপী মেলায় থাকছে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS