News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
নায়ক ফারুকের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নায়ক ফারুকের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আগামী ১৭ জুলাই ওই আসনের ভোট অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার (১ জুন) উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS