News Headline :
বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ, নানা আলোচনা ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর খেলোয়াড়ি জীবনে রাজনীতি নয়: প্রধানমন্ত্রীর আহ্বানে ফারুক আহমেদের সমর্থন পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ ইরানে ‘পরমাণু হামলার প্রস্তুতি চলছে’, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন আবিদকে ঘিরে গুজব-মিথ্যাচার থামছেই না আন্দোলনে হামলাকারীদের পরিণতি ‘যুদ্ধের ময়দানেই’ ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার ব্যাংক বন্ধ

বুধবার ব্যাংক বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ছুটির অংশ হিসাবে বুধবার ( ৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।  

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর স্মারকের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করায় বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আরও বলা হয়, বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে।

বার্ষিক অর্ধবার্ষিক হিসাব সমাপণী-২০২৫ এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS