News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে প্রস্তুত চীন: মুখপাত্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে প্রস্তুত চীন: মুখপাত্র

জাতীয় সংসদ নির্বাচনের পর অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরাসরি নির্বাচিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন জিতেছে, যার অর্থ বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে।

চীনের মন্তব্য কী?

এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, চীন উল্লেখ করেছে যে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং মসৃণ সাধারণ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জয়লাভের জন্য বিএনপিকে অভিনন্দন জানাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু এবং প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশকে তার অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সমর্থন করে। 

‘‌সময়ের সম্মানিত বন্ধুত্বকে এগিয়ে নিতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত’, যোগ করেন চীন সরকারের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS