News Headline :
বিশ্ববাজারে সোনার দাম কীভাবে নির্ধারিত হয় এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হলেন সোনা শ্রেষ্ঠা কানাডার ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিলে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ‘১৫ শতাংশ’ অবশিষ্ট আছে নির্বাচনে ভোট গ্রহণের খবর যেভাবে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে টাঙ্গাইল-৭ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী শরবত, ঝালমুড়ি, পান নিয়ে ভোটকেন্দ্রের সামনে এসেছিলেন তাঁরা পটুয়াখালী-৩ : নুরুল হককে অভিনন্দন জানালেন হাসান মামুন যমজ শিশুসহ পরিবারের সবাই মিলে ভোটকেন্দ্রে গেলেন তাঁরা পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষক হাতেম আলীর কান্না থামছে না…
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৮৩ হাজার টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৮৩ হাজার টাকা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘কমিউনিকেশনস স্পেশালিস্ট-কনটেন্ট অ্যান্ড ক্যাম্পেইন’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আকর্ষণীয় বেতন ও সুবিধাসহ এই পদে কেবল বাংলাদেশি নাগরিকেরা আবেদনের সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

আবেদনকারীকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। উন্নয়ন বা মানবিক সংস্থায় যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর ক্যাম্পেইন ও কনটেন্ট তৈরিতে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।

দায়িত্ব:

নির্বাচিত প্রার্থীকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য ডিজিটাল ও প্রিন্ট কনটেন্ট তৈরি এবং বিভিন্ন ক্যাম্পেইন কৌশল বাস্তবায়ন করতে হবে। পদটির কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও সুযোগ-সুবিধা:
পেশাদার এই পদের মাসিক বেতন ১,৪৭,১০৬ থেকে ১,৮৩,৮৮৩ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, বিমা এবং সন্তানদের জন্য ডে-কেয়ার সুবিধা রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্ল্যান ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ জানুয়ারি ২০২৬।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS