News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ: হাবিব

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ: হাবিব

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য-এমন মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, ভোটের মালিকানা নিশ্চিত না হলে রাষ্ট্রের মালিকানাও জনগণের হাতে ফিরে আসবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গোরানে সোনালী সকাল, সোনালী প্রভাত, গোরান ক্রীড়া ও শরীরচর্চা পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে হাবিব এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই স্পষ্ট করে বলেছেন- ‘আই হ্যাভ আ প্ল্যান’।

বিএনপি কেবল স্বপ্ন দেখায় না; সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয়ভাবে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে।

হাবিব বলেন, আজ দেশের মানুষ তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হারিয়েছে। জনগণ যদি উপলব্ধি করতে পারে যে তাদের ভোটেই তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই তারা প্রকৃত অর্থে রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মধ্য দিয়েই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত হয়।বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচনের পর থেকেই জনপ্রতিনিধিদের জনগণের সামনে জবাবদিহি করতে হবে।

ঢাকা-৯ আসনের এই প্রার্থী বলেন, আগামী দিনের বাংলাদেশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়; বরং ১৮ কোটি মানুষের বাংলাদেশ হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই সমানভাবে দেশের মালিক হবে এবং সবাই এক কাতারে দাঁড়াতে পারবে।

স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে হাবিব বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই হবে বিএনপির রাজনীতির ভিত্তি।

জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে কোনো মধ্যস্থতা বা বিশেষ মাধ্যমের প্রয়োজন হবে না। 

তিনি বলেন, ‘আমি নেতা হতে চাই না, আপনাদের ভাই হতে চাই-সহযোদ্ধা হতে চাই।’

অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে হাবিব বলেন, যারা অতীত থেকে শিক্ষা নেয় না, তাদের পরিণতি বারবার একই হয়। সে কারণেই বিএনপি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে চায়, যেখানে ব্যর্থ হলে নতুন নেতৃত্ব সামনে আসার সুযোগ পাবে।

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকটসহ নানা সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই দেশের মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন করা হবে।তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি দাবি করেন।

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হাবিব বলেন, ‘জনতা সবার আগে, বাংলাদেশ সবার আগে’-এই নীতিতেই বিএনপি রাজনীতি করতে চায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS