News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
শিরিন শিলার বিতর্কিত কাণ্ডে চটেছেন নেটিজেনরা!

শিরিন শিলার বিতর্কিত কাণ্ডে চটেছেন নেটিজেনরা!

বর্তমানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলার চুমুকাণ্ডে উত্তাল নেটদুনিয়া। প্রকাশ্যে তাকে জড়িয়ে ধরে চুমু দেওয়া সেই ছেলেকে ডেকে তার পা ধরে মাফ চাওয়ানো হয়। এতে অভিনেত্রীর ওপরে ব্যাপক চটেছেন নেটিজেনরা।

বুধবার (২৪ মে) নিজের ফেসবুকে ছেলেটির পরিচয় প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেছে শিরিন শিলা।

ওই ভিডিওতে দেখা গেছে, ছেলেটির নাম মাসুদ রানা। অভিনেত্রীর গাড়ির ড্রাইভারসহ কয়েকজন ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শিরিন শিলার কাছে। তখন ‘পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে’ ভয়ভীতি দেখালে, ছেলেটি অভিনেত্রীর পা ধরে মাফ চায়।

এ সময় উপস্থিত দুই-একজন মারতে উদ্যোত হয় মাসুদ রানাকে। যদিও ভক্ত পরিচয় দিয়ে চুমু দেওয়া সেই ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন শিরিন শিলা।

ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টবক্সে। অনেকেই ইচ্ছা পূরণের জন্য সাধুবাদ জানিয়েছেন নায়িকাকে। আবার অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন।

প্রসঙ্গত, ২২ মে ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং চলাকালীন এক ভক্তের সঙ্গে কথা বলার সময় হঠাৎ প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেয় চিত্রনায়িকা শিরিন শিলাকে। এরপর থেকেই সেই ঘটনায় একের এক নতুন মোড় নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS