News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
টানা স্বর্ণ-রুপার দামে রেকর্ড

টানা স্বর্ণ-রুপার দামে রেকর্ড

তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম একদিনের ব্যবধানে বাড়ানো হয়েছে। ফলে দেশের ইতিহাসে স্বর্ণের দামে আবার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। 

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ২৮১ টাকা।

একইসঙ্গে রুপার দামেও নতুন রেকর্ড করেছে। ভরিতে ১৭৫ টাকা বাড়ানোর ফলে প্রতি ভরি রুপার দাম হয়েছে পাঁচ হাজার ১৩২ টাকা। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভালোমানের ২২ ক্যারেটের একভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের একভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৮৯৯ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে চার হাজার ১৯৯ টাকা এবং সনাতনী একভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে গত ২৩ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ২২ হাজার ৮২ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার ২৪ টাকা বাড়িয়ে দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৪৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৫ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯১৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৩১৭ টাকা।

এর আগে মঙ্গলবার ২৩ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে দুই লাখ ২২ হাজার ৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৭৯১ টাকা বাড়িয়ে দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৩১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার আটশ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে ২২ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে দুই লাখ ১৮ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়িয়ে দুই লাখ আট হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা বাড়িয়ে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম সাতশ টাকা বাড়িয়ে এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে ১৬ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪১১ টাকা বাড়িয়ে দুই লাখ সাত হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৪৮ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬১ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS