News Headline :
১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান
আপনি জিতে গেছেন হাদি: জোভান

আপনি জিতে গেছেন হাদি: জোভান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। এদিন দুপুর ২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা হয় তার মরদেহ। দল মত নির্বিশেষে লাখো জনতার উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রে!

ওসমান হাদির জানাজা মুহূর্তের একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন ছোট পর্দার অভিনেতা জোভান আহমেদ। তিনি লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি!’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

জোভান লেখেন, আপনি বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান তাহলে সেটাই আলহামদুলিল্লাহ! আর আজ লাখ লাখ মানুষ আপনার জন‍্যে সংসদ ভবনের সামনে! 

পোস্টে দেশের রাজনীতিবিদদের ইঙ্গিত করে এই অভিনেতা লেখেন, অনেক রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে, তারা মারা গেলে এর ধারে কাছেও মানুষ তাদের জানাজায় আসবে বা তাদের মনে রাখবে।

সবশেষ এই অভিনেতা যোগ করেন, রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। 

ওই পোস্টে শরিফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে জোভান লেখেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS