News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
চাঁদাবাজমুক্ত বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিলেন ফয়জুল করীম

চাঁদাবাজমুক্ত বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিলেন ফয়জুল করীম

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফয়জুল করীম বলেছেন, বরিশালকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল সিটি মার্কেট, পোর্ট রোড, মহাসিন মার্কেট, কলাপট্টি কলোনি ও রসুলপুর কলোনি এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, কলোনি এলাকাগুলোর নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়তে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন।

শায়খে চরমোনাইয়ের এই জনসংযোগে স্থানীয় জনগণ সাড়া দিয়ে চাঁদাবাজমুক্ত ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS