News Headline :
ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে নেবে ট্রেইনার, পদ ৮টি, স্নাতক পাসে আবেদন এপস্টেইনের পাম বিচের বাড়িতে মাইকেল জ্যাকসনও গিয়েছিলেন দক্ষিণ এশীয় সমাজবাস্তবতা নিয়ে ‘মাস্টার’, বলছেন কারমেন ও আশিম ২৬ তারিখে বিজয়ের সঙ্গে বিয়ে? কী ইঙ্গিত দিলেন রাশমিকা এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় হবে ১ হাজার ২৫০ ডলার ‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ বিনামূল্যে খেলা দেখার সুযোগ ‘আইসিসি ভারতের কাছে জিম্মি, নতুন সংস্থা দরকার’ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি এপস্টেইন ফাইল: সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ ইরানি প্রেসিডেন্টের
এপস্টেইন ফাইল: সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

এপস্টেইন ফাইল: সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন।

এই দম্পতিকে হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সেই আদেশ মেনে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাদের অভিযুক্ত করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটিতে যাওয়ার কয়েকদিন আগে তারা সাক্ষ্য দিতে রাজি হলেন।

২০১৯ সালে কারাগারে মারা যাওয়া এপস্টেইনের সঙ্গে বিল ক্লিনটনের পরিচয় ছিল।

তবে তিনি এপস্টেইনের যৌন অপরাধের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেন। দুই দশক আগেই তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করার কথাও জানান ক্লিনটন।

কবে তাদের সাক্ষ্যগ্রহণ করা হবে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের প্যানেলে সাক্ষ্য দিতে যাচ্ছেন।

অবশ্য, অভিযোগ সামনে আসার পর কিছুদিন ধরে ক্লিনটন দম্পতি কংগ্রেসের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে আসছিলেন। তারা বলে আসছিলেন, তাদের কাছে এপস্টেইন সম্পর্কে খুব অল্প তথ্য আছে, যা তারা ইতোমধ্যে লিখিত বিবৃতির মাধ্যমে দিয়েছেন।

এই দম্পতি এতদিন তদন্ত কমিটির জারি করা সমনগুলোকে ‘ট্রাম্পের নির্দেশিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্তার একটি কৌশল ছাড়া আর কিছু নয়’ বলে প্রত্যাখ্যান করে আসছিলেন।

এরই পরিপ্রেক্ষিতে গত মাসের শেষ দিকে রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতিকে অবমাননার দায়ে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে।

যে প্রস্তাবে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

গত শনিবার এই দম্পতির আইনজীবীরা কমিটিকে একটি সীমিত সাক্ষগ্রহণের প্রস্তাব দেন, যেখানে মূল বিষয় থাকবে বিল ক্লিনটনের চার ঘণ্টার একটি সাক্ষাৎকার। কিন্তু এ প্রক্রিয়ায় হাউস ওভারসাইট কমিটি চেয়ারম্যান জেমস কোমার আশঙ্কা করেন, সাবেক প্রেসিডেন্ট হয়ত প্রশ্ন এড়িয়ে সময়ক্ষেপণ করবেন।

এরপর স্থানীয় সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিল ক্লিনটনের ডেপুটি চিফ স্টাফ অ্যাঞ্জেল ইউরেনা এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন, ক্লিনটন দম্পতি কংগ্রেসের প্যানেলের সামনে হাজির হবেন।

এর পরপরই হাউস ওভারসাইট কমিটির আনা অবমাননার অভিযোগটি স্থগিত করা হয়।

হাউস রুলস কমিটি চেয়ারপারসন ভার্জিনিয়া ফক্স বলেন, ক্লিনটন দম্পতি কোন শর্তে রাজি হয়েছেন তা প্রকাশ করতে ওভারসাইট কমিটির সময় লাগবে।

অন্যদিকে, জেমস কোমার বলেছেন, তারা যেসব শর্তে রাজি হচ্ছেন তা আমি স্পষ্ট করব এবং কমিটির সদস্যদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS