News Headline :
ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে নেবে ট্রেইনার, পদ ৮টি, স্নাতক পাসে আবেদন এপস্টেইনের পাম বিচের বাড়িতে মাইকেল জ্যাকসনও গিয়েছিলেন দক্ষিণ এশীয় সমাজবাস্তবতা নিয়ে ‘মাস্টার’, বলছেন কারমেন ও আশিম ২৬ তারিখে বিজয়ের সঙ্গে বিয়ে? কী ইঙ্গিত দিলেন রাশমিকা এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় হবে ১ হাজার ২৫০ ডলার ‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ বিনামূল্যে খেলা দেখার সুযোগ ‘আইসিসি ভারতের কাছে জিম্মি, নতুন সংস্থা দরকার’ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি এপস্টেইন ফাইল: সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ ইরানি প্রেসিডেন্টের
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

ক্রিকেটের আইনকানুনে স্বচ্ছতা আনতে এবং আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণ আরও নিখুঁত করতে নিয়মের নতুন সংস্করণ প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ২০২৬ সালের অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই সংশোধনীর মাধ্যমে রান-আউট, স্টাম্পিং এবং ওভার শেষ হওয়ার সংজ্ঞায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত নিয়ম অনুযায়ী, রান-আউট ও স্টাম্পিংয়ের ক্ষেত্রে এখন থেকে বলের ওপর ফিল্ডার বা কিপারের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। স্টাম্প ভাঙার সময় বল স্রেফ হাতে বা গ্লাভসে স্পর্শ লেগে থাকলে তা আর আউট হিসেবে গণ্য হবে না; বরং উইকেট ভাঙার মুহূর্তে বলটি অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে।

মাল্টি-ডে বা টেস্ট ম্যাচের ক্ষেত্রে দিনের শেষ ওভারে কোনো ব্যাটার আউট হয়ে গেলে খেলা সেখানেই শেষ হবে না। প্রতিকূল পরিবেশ না থাকলে নতুন ব্যাটারকে মাঠে নেমে সেই ওভারের বাকি বলগুলো সম্পন্ন করতে হবে।

উইকেটকিপারের অবস্থানের ক্ষেত্রেও নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। এখন থেকে বোলার বল রিলিজ করার পর কিপারকে স্টাম্পের পুরোপুরি পেছনে থাকতে হবে।আগে বোলারের রান-আপের সময় থেকেই কিপারের অবস্থান নিয়ে যে কড়াকড়ি ছিল, তা আধুনিক ক্রিকেটের কথা মাথায় রেখে শিথিল করা হয়েছে।

ওভারথ্রোর সংজ্ঞাকে এখন আরও সুনির্দিষ্ট করা হয়েছে। ফিল্ডার যখন রান-আউট করার উদ্দেশ্যে বা রান আটকাতে স্টাম্প লক্ষ্য করে বল ছুড়বেন, কেবল তখনই সেটিকে ‘ওভারথ্রো’ বলা হবে। সাধারণ মিসফিল্ডিংকে এখন থেকে এই তালিকা থেকে আলাদা রাখা হয়েছে।

বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার ক্ষেত্রে তথাকথিত ‘বানি হপ’ বা শূন্যে থাকা অবস্থায় বারবার বাউন্ডারির বাইরে পা লাগিয়ে ভেতরে আসার কৌশলে কঠোরতা আনা হয়েছে। ক্যাচ ধরার পর শরীর যখন প্রথমবার মাটি স্পর্শ করবে, তা অবশ্যই সীমানার ভেতরে হতে হবে।

কোনো ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে ‘শর্ট রান’ নেন, তবে আম্পায়ার সেই রান বাতিল করার পাশাপাশি ফিল্ডিং পক্ষকে ৫ পেনাল্টি রান দেবেন। এক্ষেত্রে ফিল্ডিং দলের অধিনায়ক ঠিক করবেন পরবর্তী বলে কোন ব্যাটার স্ট্রাইক নেবেন।

হিট উইকেটের ক্ষেত্রে বলা হয়েছে, বল রিসিভ করার পর ব্যাটার যতক্ষণ পর্যন্ত না নিজের শরীরের ভারসাম্য ফিরে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি শট খেলার প্রক্রিয়ার মধ্যেই আছেন বলে গণ্য হবে।এছাড়া নারী, পুরুষ ও জুনিয়র ক্রিকেটের বলের ওজন ও আকৃতিতে অভিন্নতা আনা হয়েছে এবং নির্দিষ্ট শর্তে লেমিনেটেড ব্যাটের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS