News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ বিনামূল্যে খেলা দেখার সুযোগ

‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ বিনামূল্যে খেলা দেখার সুযোগ

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা মেটাতে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’-এর আয়োজন করেছে বিসিবি। 

এই টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য অভাবনীয় সুযোগ দিচ্ছে বোর্ড—বিনা মূল্যে মাঠে বসে খেলা দেখার সুবিধা।

টুর্নামেন্ট চলাকালীন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউস স্ট্যান্ডে বসে শিক্ষার্থীরা কোনো টিকিট ছাড়াই ম্যাচগুলো উপভোগ করতে পারবে।

বিনা মূল্যে প্রবেশের শর্ত: মাঠে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে:

শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।

অথবা সাথে নিজের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) রাখতে হবে।

ইউনিফর্ম বা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

মূলত তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দিতে এবং দেশের মাঠগুলোকে দর্শকে মুখরিত রাখতেই বিসিবির এই উদ্যোগ।

উল্লেখ্য, এবারের ‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ তিনটি দল—ধুমকেতু, দুর্বার এবং দুরন্ত একে অপরের মোকাবিলা করবে।জাতীয় দলের তারকাদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে সাজানো হয়েছে এই দলগুলো। তরুণ ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণের জন্য এটি একটি বড় মঞ্চ হতে যাচ্ছে বলে মনে করছে ক্রিকেট বোর্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS