News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
‘আইসিসি ভারতের কাছে জিম্মি, নতুন সংস্থা দরকার’

‘আইসিসি ভারতের কাছে জিম্মি, নতুন সংস্থা দরকার’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্ব ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। 

তার দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে ‘জিম্মি’ হয়ে পড়েছে। ক্রিকেটের স্পিরিট বজায় রাখতে তিনি আইসিসি-র বিকল্প হিসেবে নতুন একটি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা গঠনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে খাজা আসিফ এই বিস্ফোরক মন্তব্য করেন।তিনি লেখেন, ‘ভদ্রলোকের খেলা ক্রিকেটের চেতনা বজায় রাখতে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা দরকার। আইসিসি দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে বন্দি হয়ে গেছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে।যদিও পাকিস্তান পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তবে ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্তে অটল রয়েছে তারা।

খাজা আসিফের এই দাবির পেছনে বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্যের বিষয়টি আবারও সামনে এসেছে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের মোট আয়ের প্রায় ৭০-৮০ শতাংশ আসে ভারতের বাজার থেকে। ২০২৪-২০২৭ চক্রে আইপিএলের আনুমানিক আয় ১১.৫ বিলিয়ন ডলার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে, যা আইসিসি-র বার্ষিক আয়ের প্রায় ৩৯ শতাংশ।

সমালোচকদের মতে, এই বিশাল অর্থনৈতিক প্রভাবই আইসিসির বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতকে ‘তিন মোড়ল’ বা প্রভাবশালী শক্তিতে পরিণত করেছে।

পাকিস্তান প্রায়শই অভিযোগ করে আসছে যে, আইসিসি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং ভারতের বাণিজ্যিক স্বার্থের কাছে নতি স্বীকার করছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS