News Headline :
১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান
ওসমান হাদির মৃত্যুতে তাওহীদ হৃদয়ের আবেগঘন পোস্ট

ওসমান হাদির মৃত্যুতে তাওহীদ হৃদয়ের আবেগঘন পোস্ট

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত দেশের ক্রীড়াঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে প্রয়াত ওসমান হাদিকে স্মরণ করেছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাওহীদ হৃদয় লেখেন, সংসদ সদস্য হওয়ার স্বপ্ন নিয়ে লড়াই করছিলেন হাদি ভাই। তবে তিনি গেছেন একেবারে ভিন্ন এক পথে।

যেখানে ভালোবাসা, দোয়া আর হাজারো মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছেন। হৃদয় আরও উল্লেখ করেন, বীরের বেশে, লাখো মানুষের ভালোবাসা আর কোটি মানুষের দোয়ায় সিক্ত হয়েই পৃথিবী ছেড়েছেন ওসমান হাদি।

পোস্টে তাওহীদ হৃদয় বলেন, বিদায়বেলায় এমন ভালোবাসা সবার কপালে জোটে না। তিনি বিশ্বাস করেন, আল্লাহ তায়ালা ওসমান হাদিকে সৌভাগ্যবান করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন।পরিশেষে তিনি প্রয়াত হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।

হৃদয় লেখেন, ‘যে সংসদ প্রাঙ্গনে যাওয়ার জন‍্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এতো ভালোবাসা সবার কপালে থাকে না।

আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS