News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
প্রকাশ্যে শাহরুখ-সমীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট

প্রকাশ্যে শাহরুখ-সমীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট

প্রায় দু’বছর পর আবারও আলোচনায় আরিয়ান খান মাদক মামলা। যাকে ঘিরেই কদিন থেকে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। তারই মাঝে এবার ফাঁস হলো শাহরুখ-সমীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট।

পুরনো সেই চ্যাট প্রকাশ্যে আসতেই দেখা গেল আরিয়ানের মুক্তির প্রার্থনা করে কীভাবে বারবার সমীরের নিকট একই অনুরোধ করে গিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

শাহরুখ লিখেছিলেন, “সমীর সাহেব, আপনার সঙ্গে এক মিনিট একটু কথা বলতে পারি, প্লিজ? আমি শাহরুখ খান।”

তিনি আরও লেখেন, “আমি জানি এটা অফিশিয়ালি অনুচিত, হয়তো আইনসম্মতও নয়। তবু আমি তো একজন বাবা, যদি অনুগ্রহ করে আমার সঙ্গে একবার কথা বলেন! প্লিজ?’

শুধু তাই নয় মাঝরাতেও তাকে লিখে গিয়েছেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘এত রাতে আপনাকে মেসেজ করার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার অবস্থাটা বুঝুন, আমি তো বাবা! আপনার দয়া ভিক্ষা করছি শুধু।’

শাহরুখ আরও একদিন সমীরকে মেসেজে লিখেছেন, “আমি কথা দিচ্ছি আরিয়ান জেল থেকে বেরোনোর পর অন্য মানুষ হয়ে যাবে। এটা ওর কাছেও বড় শিক্ষা। ভবিষ্যতে এমন কাজ করবে ও যার জন্য আপনি, আমি গর্বিত হব। দয়া করে নবীন প্রজন্মের পাশে থাকুন, ওকে একটা সুযোগ দিন।’

২০২১ সালের ৩ অক্টোবরে প্রমোদতরীতে অভিযানের পর এনসিবি দাবি করে, কোকেন, মেফেড্রোন, গাঁজা, এমডিএমএ ট্যাবলেট সহ বাজেয়াপ্ত করেছিল তারা। আরিয়ান খান ছাড়াও আরবাজ খান এবং মুনমুন ধামেচাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে এই অভিযোগের প্রেক্ষিতে কোনো সঠিক তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি সমীর। পরে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল এই মামলায়।

১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হলেও আরিয়ানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। এদিকে সমীর ওয়াংখেড়েকে চেন্নাইয়ের ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি করে দেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলা করেছে সিবিআই।

সূত্র: বলিউড লাইফ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS