News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
রেলে ১ হাজার ৫০৫ পদে নিয়োগ

রেলে ১ হাজার ৫০৫ পদে নিয়োগ

বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ২০তম গ্রেডে ১ হাজার ৫০৫ জন গেটকিপার/গেটম্যান নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

গেটকিপার/গেটম্যান পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে। বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে অবশ্যই কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে দুই বছরের চাকরির/কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর নিজ হাতে পূরণ করে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনপত্রের সঙ্গে অভিজ্ঞতার সনদ এবং যথাযথ প্রমাণক দাখিল করতে হবে, যা মহাব্যবস্থাপক (পূর্ব/পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রত্যায়িত হতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি-নাতনি হলে প্রমাণকের পক্ষে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিল/ পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি জমা দিতে হবে। আবেদনপত্রের খামের বাঁ দিকের ওপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে।

আবেদন ফি

আবেদনের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ের অনুকূলে ‘এ চালান’ পদ্ধতিতে নম্বর-১৫১০৩০১১৩২২৬৭-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২৩২৬ কোডে কোনো তফসিলভুক্ত ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) ও আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। অথবা মো. ময়েনুল ইসলাম, উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা ও সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৩০৪, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। আবেদনের শেষ সময় ৩১ মে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS