News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
আইটিএফ এশিয়ান টেনিসের ফাইনালে বাংলাদেশ দল

আইটিএফ এশিয়ান টেনিসের ফাইনালে বাংলাদেশ দল

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিস প্রতিযোগিতার চতুর্থ দিনের খেলায় ভুটানকে ৩-০ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ বালক দল। এই জয়ে টানা চার ম্যাচ জিতে কাজাখস্তানে অনুষ্ঠেয় এশিয়ান ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২০ মে) রাজধানীর রমনাস্থ শেখ জামাল টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতায় রাউন্ড-রবিন লিগের শেষ খেলায় ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। ভারতও এখন পর্যন্ত বাংলাদেশ বালক দলের সমান চারটি ম্যাচ খেলে চারটিতেই জয়ী হয়েছে।

আজ ভুটানের বিপক্ষে বাংলাদেশ বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-১, ৬-০ গেমে জামইয়াং তাশিকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো. রাকিন রহমান ৬-১, ৬-১ গেমে রিসেল দর্জিকে হারিয়েছেন।

ফলে দ্বৈত বিভাগের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালক দল জয়লাভ করে ২-০ ম্যাচে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য-মোহাম্মদ জুটি ৪-৬, ৬-৩, ১০-৭ গেমে ভূটানের দর্জি-তাশি জুটিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে জয় পায় ভূটানের বিপক্ষে।

দিনের অন্যান্য খেলায় বালক বিভাগে শ্রীলঙ্কাকে ৩-০ ম্যাচে ভারত, নেপাল ২-১ ম্যাচে মালদ্বীপকে, বালিকা বিভাগে শ্রীলঙ্কা ৩-০ ম্যাচে মালদ্বীপকে এবং ভারত ৩-০ ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেছে।

বালিকা বিভাগের প্রথম এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ০-৬, ০-৬ গেমে ভারতের সৃস্টি কিরানের কাছে, হুমায়রা হায়দার জারা ০-৬, ০-৬ গেমে ভারতের কার্তিকার বিপক্ষে পরাজিত হয়েছে।

দ্বৈতের খেলায় বাংলাদেশের মাসতুরা-মালিহা জুটি ০-৬, ০-৬ গেমে পরাজিত হয় ভারতের সৃস্টি-কার্তিকা জুটির কাছে। ফলে বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে ভারতের নিকট পরাজিত হয়।

আগামীকাল বিকেলে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। ফেডারেশনের সভাপতি ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের পুরষ্কৃত করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS