News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা

আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা

কুমিল্লায় সদর উপজেলার আলেখাচরে আওয়ামী লীগ কর্মী এনামুল হককে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৮ মে) জুমার পরে তাকে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এনামুল হক আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে গলায় ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS