News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
বনশ্রীতে বাসচাপায় ২ যুবক নিহত

বনশ্রীতে বাসচাপায় ২ যুবক নিহত

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল নোমান (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহত ২ যুবক মোটরসাইকেল আরোহী ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে খিলগাঁও বনশ্রী ফরাজী হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একই মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই দুই যুবক। একটি বাসের চাপায় দুইজন ঘটনাস্থলে নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম পাওয়া গেলেও বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে নিহত দুইজন সম্পর্কে কী হয় তা জানা যায়নি।  তবে নারায়ণগঞ্জের একই এলাকায় তাদের বাসা বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS