News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এ ভিকি?

রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এ ভিকি?

রোহিত শেঠি এবং অজয় দেবগন আবার একসঙ্গে জুটি বাঁধছেন ‘সিংহাম থ্রি’ ছবিতে। শোনা যাচ্ছে, ছবিতে একদম ভিন্ন ধারার পুলিশের চরিত্রে থাকবেন ভিকি কৌশলও।

এর আগে শোনা গিয়েছিল মহিলা পুলিশের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এবার শোনা গেল ভিকির নাম। শুধু তাই নয়, এই ছবিতে রণবীর সিং এবং অক্ষয় কুমারকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।

ভিকি কৌশলের সঙ্গে রোহিত শেঠি দীর্ঘ আলোচনা করেছেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে এই ছবিতে ভিকি কৌশলের অ্যাকশন দেখা যাবে। খবর কতটা সত্যি সেটা তো সময়ই বলবে!

জানা গেছে আগস্ট মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজের তৃতীয় ভাগের কিস্তি ‘সিংঘম এগেন’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS