News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ইয়াবাসহ কক্সবাজারের দুই নারী ফেনীতে গ্রেপ্তার

ইয়াবাসহ কক্সবাজারের দুই নারী ফেনীতে গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ১ হাজার ৪০০ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

পুলিশ জানায়, শনিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে মহাসড়কের ফাজিলপুরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন- কক্সবাজার পৌরসভার কলাতলী গ্রামের নুর মোহাম্মদের মেয়ে হামিদা বেগম (২৬), একই গ্রামের করিম উল্লাহর স্ত্রী হাজেরা বেগম (৫২)।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রী বেশে ওই দুই নারী ইয়াবা নিয়ে ফেনীতে আসছিলেন। তাদের ইয়াবাসহ আটকের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS