News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ফেনীতে আ. লীগ নেতা নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

ফেনীতে আ. লীগ নেতা নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শত শত উত্তেজিত জনতা ফেনীর বিমানবন্দর সড়কে অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি গিয়ে সেখানে বাড়ির সীমানা প্রাচীর ও দেওয়াল ভাঙচুর করে।পরে বাড়িতে অগ্নিসংযোগ করে।

ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনী শহরের বাড়ি এটি। বিগত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর দিন বাড়িটিতে উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  

ওই সময় বাড়ির সব আসবাবপত্র ও দরজা জানালা জনতা ভাঙচুর। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, আলাউদ্দিন নাসিম ছিল আওয়ামী সন্ত্রাসের হোতা। আওয়ামী লীগের লোকজন তাকে অভিভাবক মানতো। সব অপরাধের কলকাঠি নাড়তেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS