News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতি

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতি

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতিটি। আহত হওয়ার পর কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে চিকিৎসাধীন ছিল হাতিটি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে হাতিটি মারা যায়।

কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইম বাংলানিউজকে জানান, ট্রেনের ধাক্কায় আহত হাতিটির পেছনের ডান পা ভেঙে হাড় বের হয়ে গেছে।

তা ছাড়া মাথায় আঘাত লেগে কান ও শুঁড় দিয়ে রক্তপাতও হয়েছে। পেছনের অংশ অবশ হয়ে যাওয়ায় দাঁড়াতে পারছিল না হাতিটি। আমরা গতকাল থেকে চিকিৎসা দিচ্ছিলাম। তেমন একটা উন্নতি হয়নি। আজ বিকেলে হাতিটি মারা গেছে।
এর আগে রোববার (১৩ অক্টোবর) রাতে লোহাগাড়ার সংরক্ষিত চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আঘাত পায় আনুমানিক ১০ বছর বয়সী মাদি হাতিটি।

চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বাংলানিউজকে বলেন, ৫/৬টি হাতি দলবেঁধে বিচরণ করছিল। সে সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS