News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
কুষ্টিয়ার সীমান্তে বিজিবির সতর্কতা জারি

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির সতর্কতা জারি

অনুপ্রবেশ রোধে কুষ্টিয়া ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।  

মঙ্গলবার (০১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তে সতর্কতার বিষয়টি জানায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৪৭ বিজিবির সব কোম্পানি এবং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের যেতে না পারে এবং ভারতীয় কোনো নাগরিক যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে- সে ব্যাপারে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে যেন অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকর কোনো পরিস্থিতি যাতে না ঘটে সে ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার, কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডার পর্যায়ে প্রতিনিয়ত চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সীমান্তে বসবাসরত জনসাধারণের উপস্থিতিতে নিয়মিতভাবে মতবিনিময় সভা/সেমিনার এবং প্রেষণা দেওয়ার কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS