News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাস্তার পাশের ধানক্ষেত থেকে রমজান আলী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একদিন আগে নিখোঁজ হয়েছিলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

মৃত রমজান আলীর বাড়ি ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামে।  

পুলিশ জানায়, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় রাস্তার পাশের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

স্থানীয়দের ধারণা, রাতে পথ চলার সময় তিনি মারা গেছেন।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS