News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে আটক ৩৩

রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে আটক ৩৩

রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে।  

শনিবার (২৭ জুলাই) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগর এলাকায় পুলিশি অভিযানে এই ৩৩ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। এর মধ্যে রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১২ জন, রাজপাড়া থানা পুলিশ ৩ জন, চন্দ্রিমা থানা পুলিশ ৪ জন, মতিহার থানা পুলিশ ৫ জন, কর্ণহার থানা পুলিশ ১ জন, দামকুড়া থানা পুলিশ ১ জন ও মহানগর গোয়েন্দা শাখা  (ডিবি) পুলিশ ৭ জনকে আটক করেছে।

এর মধ্যে ২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া পুলিশি অভিযানের সময় বিভিন্ন অপরাধে ২৭ জনকে আটক করা হয়েছে। আর মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS