News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
টাঙ্গাইলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক

টাঙ্গাইলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক

টাঙ্গাইলে কোটাবিরোধী আন্দোলনের পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যান চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে সেনাবাহিনীসহ পুলিশ ও বিজিবি শহরের গুরুতপূর্ণ এলাকায় অবস্থানসহ টহল অব্যাহত রেখেছে।

এছাড়া সদর উপজেলা নিবাহী কর্মকতা হাসান বিন মোহাম্মদ আলী বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।  

এ সময় তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS