News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ছাত্রাবাসে মিলল নিরাপত্তা প্রহরীর মরদেহ

ছাত্রাবাসে মিলল নিরাপত্তা প্রহরীর মরদেহ

রাজশাহীর শিরোইল মঠপুকুর এলাকার একটি ছাত্রাবাস থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, মৃত শাহীন (২২) নামের ওই নিরাপত্তা প্রহরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শাহীন নওগাঁর মান্দার ওহেদ আলীর ছেলে।

শনিবার (২২ জুন) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, কিছুদিন আগে মহানগরের থিম ওমর প্লাজায় নিরাপত্তা প্রহরীর কাজে যোগ দেন শাহীন। সেখানে তিনি ট্রেনিং অবস্থায় ছিলেন। আজ সকালে মেসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তার উদ্ধার করেন। তবে ঠিক কি করণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।  

এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS