News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বীরগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

বীরগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

দিনাজপুরের বীরগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- একই উপজেলার প্রাণনগর এলাকার বাসিন্দা মাহাবুব ইসলামের স্ত্রী খাইরুন আক্তার (২৪) ও ছেলে আবুজর (৭)।  

জানা গেছে, বিকেলে স্ত্রী-সন্তানকে ভ্যানে করে নিয়ে বীরগঞ্জ থেকে পঁচিশমাইল এলাকার দিকে যাচ্ছিলেন মাহাবুব। পথে দলুয়া পল্লী বিদ্যুৎকেন্দ্রের সামনে এলে ঠাকুরগাঁও থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের ভ্যানকে চাপা দেয়। এতে স্ত্রী-সন্তানসহ গুরুতর আহত হন মাহাবুব। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী খাইরুন ও তার সন্তানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS