News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে অজিত সরকার নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার বানাইয়া হাওরে মাছ ধরতে গেলে তার খোঁজ পায়নি।

তিনি পেশায় মৎস্যজীবী অজিত উপজেলার সাদিপুর ইউপির চার নম্বর ওয়ার্ডের লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে।

সাদিপুর ইউপির চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অভিন্দ্র সূত্রধর অজিত সরকারের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে নৌকা নিয়ে বানাইয়া হাওরে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অজিতের ছাতা ও নৌকার বৈঠা পাওয়া গেলেও নৌকা ও তিনি এখনো নিখোঁজ রয়েছেন।  

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বাংলানিউজকে বলেন, জেলে নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিকেল পৌনে ৫টা পর্যন্ত ওই জেলের কোনো খোঁজ মেলেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS