News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মামলা থেকে বেকসুর খালাস পেলেন সুরাজ পাঞ্চোলি

মামলা থেকে বেকসুর খালাস পেলেন সুরাজ পাঞ্চোলি

বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যার মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন অভিনেতা সুরাজ পাঞ্চোলি। ওই মামলায় অভিনেতার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না মেলায় মুক্তি দেওয়া হয়েছে সুরাজকে।

শুক্রবার (২৮ এপ্রিল) অভিনেতার পক্ষে এই রায় দেন বিশেষ সিবিআই আদালতের বিচারক এ এস সাইদ।

২০১৩ সালের ৩ জুন, জুহুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ২৫ বছরের জিয়ার মরদেহ। এ ঘটনায় অভিনেত্রীর মা রাবিয়া খান মুম্বাইয়ের আদালতে মামলা দায়ের করেছিলেন সুরাজের বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতে ওই সময় এই অভিনেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও পরে জামিনে ছাড়া পান সূরজ।

ইতোমধ্যে পেরিয়ে গেছে ১০ বছর। এতদিন জিয়ার মা নানারকম চেষ্টা করে গেছেন ন্যায়বিচার পাওয়ার জন্য। বলা চলে, এই মামলার রায়ের দিকেই তাকিয়ে ছিল জিয়া খান এবং সুরাজের পরিবার।

জিয়ার মা রাবিয়া সংবাদমাধ্যমকে বলেন, আমি শুধু এইটুকুই বলতে চাই, জিয়া আত্মহত্যা করেনি। বিগত ১০ বছর ধরে উপযুক্ত প্রমাণ নিয়ে লড়াই করছি আমি ও আমার পরিবার। সেই সঙ্গে আদালতের কাছে সত্যের পক্ষে রায় দেওয়ার প্রত্যাশা করেন জিয়ার মা।

তবে মামলার রায় দেওয়ার পর এখন পর্যন্ত দুই পরিবারের কারও কাছ থেকেই কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS