News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
টাঙ্গাইলে ছাড়পত্র না থাকায় ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে ছাড়পত্র না থাকায় ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা ও দুটি ভাটার চুল্লি এবং কাঁচা ইট ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী মধুপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মধুপুরের দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস ও মেসার্স তিতাস ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স সিটি ব্রিকস, ঘাটাইলের রসুলপুরের মেসার্স সালাম/সাগর ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ঘাটাইলের মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকস এর চুল্লি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS