News Headline :
চালু হলো ‍‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছয় পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন এটিইউ, র‍্যাব, সিআইডিসহ বিভিন্ন ইউনিটে চার পুলিশ কর্মকর্তার বদলি এনআইডিতে জন্ম তারিখ সংশোধনের ক্ষমতা ফের মাঠে যাচ্ছে ‘মেয়েটা শুধু বলতো—বাবা, তোমাদের সঙ্গে আর কিছুদিন থাকতে চাই’ – মাইলস্টোন ট্রাজেডির এক বছর পাটপণ্যের রপ্তানি বাড়াতে পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী স্রোতের তোড়ে নদীতে ভেঙে পড়ল সেতু, সাঁতরে তীরে উঠলেন শিশুসহ তিনজন

ট্রাম্পের শান্তি প্রস্তাবে রাজি ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তিতে যুক্ত হতে রাজি হয়েছে ইউক্রেন, এমন মন্তব্য করেছেন এক মার্কিন কর্মকর্তা। তার মতে, বর্তমানে কেবল ‘ক্ষুদ্র কিছু বিষয়’ বাকি রয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এখনো অনেক কাজ বাকি আছে। মার্কিন পক্ষের ওই কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের বিস্তারিত পড়ুন

ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর: জাতিসংঘ

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। তালিকা অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর। জাতিসংঘ বলছে, বর্তমানে ঢাকায় ৩৬ দশমিক ছয় মিলিয়ন (৩ কোটি ৬৬ লাখ) মানুষ বাস করে। শীর্ষ জনবহুল শহর নিয়ে এর আগে ২০০০ সালে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘ। তখন ঢাকার অবস্থান বিস্তারিত পড়ুন

ইউক্রেন পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় দূত পাঠাচ্ছেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা নিয়ে বাকি থাকা কয়েকটি মতভেদ দূর করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য শীর্ষ দূত স্টিভ উইটকফকে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে তৈরি একটি শান্তি-চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সাধারণ সমঝোতা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যে বিস্তারিত পড়ুন

সিন্ধু নিয়ে ভারত–পাকিস্তানে নতুন উত্তেজনা

সিন্ধু অঞ্চলকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নতুন বিরোধ। মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, সিন্ধু বিস্তারিত পড়ুন

আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় শিশুসহ নিহত ১০

পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন শিশু এবং এক নারী নিহত হয়েছে। খবর: আল জাজিরার মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা কাজী মীরের ছেলে ওলিয়াত বিস্তারিত পড়ুন

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হায়সম আলী তাবাতাবাইকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় তাবাতাবাইসহ অন্তত পাঁচজন নিহত হন। সংগঠনের সশস্ত্র বিস্তারিত পড়ুন

মাদুরো-ঘনিষ্ঠ ‘কার্টেল’ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়, বাড়ছে সামরিক হুমকি

ভেনেজুয়েলার ‘কার্টেল দে লস সোলেস’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি এই কার্টেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-ঘনিষ্ঠ। যদিও এটি কোনো কার্টেল নয়; বরং ভেনেজুয়েলার সামরিক ও সরকারি কর্মকর্তাদের একটি অনানুষ্ঠানিক নাম, যারা দুর্নীতি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে পরিচিত। সোমবার ট্রাম্প প্রশাসন কার্টেল দে লস বিস্তারিত পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে। সোমবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় বিস্তারিত পড়ুন

ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ভারতের কাছে ৯২ দশমিক ৮ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির দুইটি চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অস্ত্র প্যাকেজে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আধুনিক প্রতিরক্ষা সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিস্তারিত পড়ুন

বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

এই নিয়ে দশমবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। আরও পাঁচ বছর বিহারের ক্ষমতা রইল তার হাতে। নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) রাজ্যটির আঞ্চলিক দল হলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র সাথে জোট বেঁধে রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় এসেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানে শপথ বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS