News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে। সোমবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়।

বৈঠকের বিষয়ে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।

কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে পাঁচ দিনের সফরে গত ২০ নভেম্বর ঢাকায় আসেন। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তিনি ঢাকা সফরে করেন।

ঢাকা সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া বেশ কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিবিদদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS