‘বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। এতে তেলের দাম বাড়তে পারে, অনেক মানুষ কাজ হারাতে পারে এবং স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। এ পরিস্থিতিতে অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা বিস্তারিত পড়ুন
সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। কীর্তিমতীরা হলেন: কাওসার সোহেলী, নুর নাহার, সুরাইয়া ফারহানা রেশমা এবং ঋতুপর্ণা চাকমা। শনিবার (০৭ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক অস্থিরতা এবং ইরান–আমেরিকা-ইসরায়েলের উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে; এমন আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তেল সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অনেক পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত গাড়ি ও মোটরসাইকেলের সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগামীকাল রোববার থেকে বিস্তারিত পড়ুন
আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৪ মার্চ) এনবিআরের আয়কর অনুবিভাগের অধীনস্থ কর অঞ্চলগুলোর জন্য এই নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে করদাতাদের আমদানিকৃত পণ্যের প্রকৃত মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য কাস্টমসের ‘অ্যাসাইকুডা সিস্টেমের’ বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) সার্ভারের তথ্য ব্যবহার করতে হবে। এনবিআর বলছে, কর মামলা অডিটের জন্য নির্বাচন, আয়কর আইন অনুযায়ী কর মামলা পুনঃউন্মোচনের অনুমোদন প্রদান কিংবা ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা এই সার্ভার থেকে তথ্য সংগ্রহ করবেন। করদাতা আমদানিকারক হলে তার আমদানিকৃত পণ্যের মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের প্রকৃত তথ্য সংগ্রহ করে তা লিখিতভাবে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে জানাতে হবে। বর্তমানে কর কমিশনার এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা নির্ধারিত কম্পিউটার থেকে এই সার্ভারে লগইন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে কর নির্ধারণী কর্মকর্তাদের সরাসরি এই সুযোগ না দিয়ে রেঞ্জ কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।সংগৃহীত তথ্য নির্দিষ্ট রেজিস্টারে নিয়মিত লিপিবদ্ধ রাখতে হবে। বিস্তারিত পড়ুন
ব্যাংক একীভূত করার উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে, সেসব পদক্ষেপ কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি। একীভূতকরণের উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে অনুষ্ঠত সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তা দেন। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকে বিস্তারিত পড়ুন
বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় বছর ছিল এক চরম পরিবর্তনের সময়। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বড় ধরণের সংস্কারের আশা করেছিলেন। কিন্তু সূচক ও লেনদেনের গতিপ্রকৃতি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি নতুন নেতৃত্বের বিস্তারিত পড়ুন
ইরানের হামলার জেরে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পরপরই ইউরোপ ও এশিয়ায় গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। একই সময়ে সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার পর আগুন লাগায় দেশের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগারের কিছু ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিস্তারিত পড়ুন
অক্সফোর্ড ইকোনমিকসের ‘রাজনৈতিক স্বস্তি ফিরলেও রূপান্তরের ঝুঁকি এখনো আছে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্বস্তি ফিরেছে। তবে গত আগস্টের পর থেকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি বেড়েছে। এই সময়ে দেশের অর্থনৈতিক ঝুঁকি দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৭ দশমিক ১–এ দাঁড়িয়েছে, বিস্তারিত পড়ুন
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। এর ফলে হবিগঞ্জ ও আশেপাশের অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে জানিয়েছে গ্রুপটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জের একটি হোটেলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। তিনি বলেন, ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শুধু দেশের অন্যতম বৃহৎ শিল্পপার্ক নয়; এটি নারীর ক্ষমতায়নে একটি শক্তিশালী মাধ্যম।এই শিল্পপার্কে সরাসরি ১২ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নারী কর্মীরা বিভিন্ন উৎপাদন প্লান্টে দক্ষতার সঙ্গে কাজ করায় সাম্প্রতিক সময়ে নারীদের নিয়োগ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এছাড়া শিল্পপার্কটি চালু হওয়ার পর এলাকায় ক্ষুদ্র ব্যবসা, পরিবহন খাতসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।’ কামরুজ্জামান কামাল বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নারীদের প্রকৃত ক্ষমতায়ন ও সাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা গেলে দেশের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা এই শিল্পপার্কে বিনিয়োগ অব্যাহত রেখেছি। আশা করছি, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগামী দিনে নারী কর্মীর সংখ্যা ২০ হাজারে পৌঁছাবে।’ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, ‘আমাদের শিল্পপার্কটি শুধু নারীদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে এমন না; বরং নিয়মিত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রমোশনের সমান সুযোগ দিচ্ছে। নারীবান্ধব নীতিমালার মাধ্যমে নারী কর্মীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে।’ তিনি আরও জানান, ‘এই শিল্পপার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট, মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন।’ বিস্তারিত পড়ুন
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। একই সঙ্গে রুপার দামও ১৭৫ বিস্তারিত পড়ুন