News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সহ-অভিনেত্রী কেড়ে নেন প্রীতির প্রেমিককে!

সহ-অভিনেত্রী কেড়ে নেন প্রীতির প্রেমিককে!

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ২০১৬ সালে বিয়ে করেন মার্কিন নাগরিক জেন গুডএনাফকে। জেন পেশায় ফিনান্সিয়াল অ্যানালিস্ট।বলিউড থেকে দূরে স্বামীর সঙ্গে বৈবাহিক জীবন উপভোগ করছেন প্রীতি। তবে প্রীতির প্রেমিক ভাগ্য বরাবরই খারাপ।

ভারতীয় শিল্পপতি ধনকুবের নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যদিও তিক্ততার মধ্যে দিয়ে তাদের সম্পর্ক শেষ হয়। ২০১৩ সালে পুলিশের দ্বারস্থ হন প্রীতি। নেসের বিরুদ্ধে তার অভিযোগ ছিল, প্রকাশ্যে তাকে অপদস্থ করেছেন নেস। সহকর্মী, বন্ধু এবং পরিজনদের সামনে নেসের জন্য তাকে লজ্জায় পড়তে হয়েছে।

শুধু নেস নন, আরও এক বিদেশী প্রেমিক ছিল প্রীতির। তবে ‘দিল চহতা হে’ সিনেমার সহ-অভিনেত্রী নাকি কেড়ে নেন প্রীতির প্রেমিককে!

অভিনেত্রী সুচিত্রা পিল্লাইয়ের স্বামীর সঙ্গেও সম্পর্ক ছিল প্রীতির। ‘দিল চহতা হে’ সিনেমাতে দু’জনে একসঙ্গে কাজও করেছেন। যদিও প্রীতির সঙ্গে কখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না বলেই জানান সুচিত্রা। সেই সময় নাকি অনেকের প্রেমিক ছিনতাই করেছেন বলে তকমা পান সুচিত্রা। তবে প্রীতির সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে সুচিত্রার কোনও হাত ছিল না বলেই জানান।

সুচিত্রার কথায়, স্বামী লার্স কেজেলডেন আগে প্রীতির সঙ্গে সম্পর্কে ছিলেন। ওদের বিচ্ছেদে আমার কোনও প্রভাব নেই। প্রীতি এবং আমি কখনওই বন্ধু ছিলাম না। আমরা পরিচিত ছিলাম। কিন্তু, হ্যাঁ, লার্স কেজেলডেন কিছু সময়ের জন্য প্রীতির সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগে তাদের প্রেম ভেঙে যায়, এটাই সত্য। আমি তাদের মাঝখানে আসিনি, তারা সম্পূর্ণ ভিন্ন কারণে আলাদা হয়ে গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS