News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই

বিয়ের আয়োজনকে আরও আধুনিক ও পরিকল্পিত করতে প্রথমবারের মতো ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির সহযোগিতায় আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যালে এক ছাদের নিচে বিয়ের পরিকল্পনার প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও সমাধান পাওয়া যাবে।এতে ওয়েডিং প্যাকেজ, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, ফটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং, ব্যাংকিং, ইন্টেরিয়র, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকস ও বিলাসবহুল গাড়ির প্রদর্শনী থাকবে।

উৎসবে অংশ নিচ্ছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, আমিশে, পারসোনা, বার্জার, মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড।সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শও দেওয়া হবে।

দর্শনার্থীদের জন্য থাকবে ফ্যাশন শো, কাওয়ালি, র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার।একই সময়ে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে বিশেষ ওয়েডিং-থিমড ডিনারের আয়োজন থাকবে, যেখানে নির্বাচিত ব্যাংকের কার্ডধারীরা ‘বাই ওয়ান, গেট থ্রি’ অফার পাবেন।

উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশে কোনো ফি লাগবে না। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS