News Headline :
অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান কাতার বিশ্বকাপে দলকে তুলতে না পারা মানচিনিকেই কোচ বানাল ইতালি আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা, নিহত ১ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন বিমার উদ্ভাবনী ধারণায় পুরস্কার পেল পাইওনিয়ার ও ব্র্যাক ব্যাংক সোলার সরঞ্জাম আমদানিতে এনবিআরের দ্বিমুখী শর্ত মাঠপর্যায়ে জটিলতা তৈরি করছে
শিক্ষকদের বেতন দিতে শুক্রবার খোলা থাকবে ৪ ব্যাংক

শিক্ষকদের বেতন দিতে শুক্রবার খোলা থাকবে ৪ ব্যাংক

ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের জন্য শুক্রবার (২৮ মার্চ) চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লেনদেন কার্যক্রম চালু থাকবে।  

ওই দিনে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত।

শুক্রবার জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন-ভাতা তোলা এবং যথাযথভাবে ঈদ উদযাপনের জন্য ব্যাংকগুলো সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে বলা হয়েছে।  পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্রবার (২৮ মার্চ) এ সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হবে এবং অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে।

ছুটির দিনে ব্যাংক শাখা খোলা রাখতে কর্মকর্তা-কর্মকর্তাদের বিধি মত প্রাপ্য দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS