‘সেই রাতে এক হয়েছিলাম’, বিজয়ের সঙ্গে সেরা মুহূর্ত নিয়ে রাশমিকা

‘সেই রাতে এক হয়েছিলাম’, বিজয়ের সঙ্গে সেরা মুহূর্ত নিয়ে রাশমিকা

ছবির মতো সুন্দর ভারতের তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের প্রতিটি মুহূর্ত। তাদের বিয়ের ছবির মতোই নজরকাড়া তাদের মেহেদী ও সঙ্গীতের অনুষ্ঠানও।

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে নিজেদের সামাজিকমাধ্যম অ্যাকাউন্ডে একগুচ্ছ ছবি ভাগ করে নেন বিজয় ও রাশমিকা। যেখানে ধরা পড়ে ভরপুর রোম্যান্স।রাশমিকা লেখেন, ‘সেই রাতে আমরা এক হয়েছিলাম, কখনও ভুলব না।’

আসলে এই ক্যাপশনের মাধ্যমে বিজয় ও রাশমিকা যে এক এবং অভিন্ন হৃদয় সেটাই বোঝাতে চেয়েছেন। নাচে-গানে জমজমাট হয়ে উঠেছিল তাদের এই প্রাক-বিবাহ অনুষ্ঠান। দু’জনে একসঙ্গে পারফর্মও করেন।এমনকী ভিন্টেজ গাড়িতে এসে ভেন্যুতে গ্র্যান্ড এন্ট্রি নেন যুগলে।

স্বপ্নের মতো সুন্দর ছিল বিজয়-রাশমিকার বিয়ের আগে সঙ্গীত  ও মেহেদীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে সোশাল মিডিয়ায় রাশমিকা লেখেন, ‘এটা এমন একটা দিন ছিল যেদিন আমি আর বিজয় আলাদা নয় বরং একজন হয়ে উঠেছিলাম। আমরা আমাদের পরিবারের সকলকে খুশি করতে চেয়েছিলাম।

আমার জীবনের এটা একটা সেরা রাত ছিল। আমরা সারা রাত নাচ গান করেছি। বলতে গেলে আমি এই রাতের জাদু থেকে বেরোতেই পারিনি। জীবনের অনেকগুলো সেরা দিনের মধ্যে এটা একটা।’

বিয়ের মতোই সঙ্গীতের সাজে রাজকীয় লুকে ধরা দিয়েছিলেন রাশমিকা ও বিজয়।নেভি ব্লু ও অ্যাকোয়া ব্লু রঙের ভারতীয় পোশাকে সেজেছিলেন বিজয়। গলায় পরেছিলেন পান্না সবুজ লকেট দেওয়া চেন। এদিন রাশমিকা পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা।

এই মুহূর্তে বিবাহোত্তর সমস্ত নিয়ম পালন করতে ব্যস্ত এই তারকা দম্পতি। তেলেঙ্গানায় গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পূজা দিতে পৌঁছান তারা। সেখানে গ্রামের সবার সঙ্গে সৌজন্য বিনিময় সারেন। এমনকী নিজের গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বৃত্তি প্রদানের ব্যবস্থা করলেন বিজয়-রাশমিকা।

বলে রাখা যায়, আগামীকাল ৪ মার্চ তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে হায়দ্রাবাদে। তারকাখচিত সেই রিসেপশনের ছবি দেখার অপেক্ষায় রয়েছেন এখন সকলে। কারণ ভারতীয় শোবিজের নামকরা তারকারা সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS