News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী

সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিলে যোদ দেন তিনি।

বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সরকারপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জামায়াতের কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে এটিই তার প্রথম অংশগ্রহণ।

ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামা-মাশায়েখ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও বুদ্ধিজীবীরা।

ইফতারের আগে দেশের সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS