News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।  

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৮ ও ১৯০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে চেয়ে প্রায় ৩৬ কোটি টাকার লেনদেন কমেছে। আগেরদিন ডিএসইতে ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

মঙ্গলবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, আফতাব অটোস, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওয়াইম্যাক্স, লাভেলো আইসক্রিম, অ্যসোসিয়েট অক্সিজেন  ও প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ারদর।

মঙ্গলবার সিএসইতে ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৫ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS